1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানির ৪৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৭ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ৩৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৩৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯২ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ২২ কোটি ২১ লাখ টাকা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৮৩ লাখ টাকা, সিটি ব্যাাংকের ১৮ কোটি ৪৪ লাখ টাকা, ই-জেনারেশনের ১৬ কোটি ৮১ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৬ কোটি ২৫ লাখ টাকা. লাভেলো আইসক্রীমের ১৬ কোটি ০৬ লাখ টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ১৩ লাখ টাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT