1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন হবে আজ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেবেন।

সম্মেলনে কমপক্ষে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে সম্মেলন শুরু হবে। প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, সম্মেলনের লক্ষ্য হলো সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলা করা।

এতে আরো বলা হয়, সম্মেলনে সংকট পর্যালোচনা এবং বাস্তব পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের মাধ্যমে একটি সর্বাত্মক, নতুনধারা, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাবের উদ্যোগ নেওয়া হবে, যা টেকসই সমাধান নিশ্চিত করবে। এর মধ্যে অন্যতম অগ্রাধিকার হলো রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

সম্মেলনের আগে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর হোটেলে পৃথক বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তারা সংকট সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

২০১৭ সালে সীমান্তচৌকিতে ‘রোহিঙ্গা জঙ্গিদের’ হামলার অজুহাত তুলে গণহত্যা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরেও অনেকে বাংলাদেশে এসেছে। আগে থেকে অনেক রোহিঙ্গা ছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। নিবন্ধিতদের বাইরেও রোহিঙ্গা রয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর নিজ দেশে ফেরানো যায়নি। দুবার দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। তবে প্রত্যাবাসন শুরু করা যায়নি। বরং গত দেড় বছরে নতুন করে এসেছে আরো দেড় লক্ষাধিক রোহিঙ্গা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT