1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে একটি তালাবদ্ধ কাঠের দোকান থেকে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাতে শহরতলীর গোপীনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী লাল মিয়া পলাতক।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শহরতলীর গোপিনাথপুর গ্রামের বাসিন্দা লাল মিয়া। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে কাঠের ফার্নিচার তৈরির কাজ করেন তিনি। রবিবার সকালে লালমিয়া দোকানে যান। এর কিছুক্ষণ পর তার স্ত্রী দোকানটিতে যান।

বিকেলে এই দম্পতির ছেলে বাড়িতে গিয়ে মা-বাবাকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে। পরে তিনি দোকানে যান। তালাবদ্ধ দোকানের ভেতর তিনি তার মা তাসলিমার মৃতদেহ দেখতে পান। তিনি ঘটনাটি পুলিশকে জানান।

তিনি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT