1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যে কারণে নবজাতককে খালে ফেললেন মা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যে কারণে নবজাতককে খালে ফেললেন মা

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
শারমিন আক্তার

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন আক্তারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দুই কন্যা সন্তানের পর আবারো কন্যা সন্তান জন্ম নেওয়ায় ক্ষোভ থেকে সোমবার (২০ অক্টোবর) রাতে তিনি ঘটনাটি ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় মারা যাওয়া শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার শারমিনকে মঙ্গলবার (২১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় যান। তিনি নবজাতক নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। তার বক্তব্য সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিনের সঙ্গে কথা বলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ খালের কচুরিপনার ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে। হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে শারমিন জানান, তাদের আগেই পাঁচ বছর ও দেড় বছরের দুইটি কন্যাসন্তান রয়েছে। পর পর কন্যা সন্তান জন্ম হওয়ায় তিনি ক্ষোভের বশে নবজাতককে বাড়ির পাশের খালে ফেলে দেন। এ ঘটনায় নবজাতকের দাদি মামলা করেছেন। আজ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT