1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টয়লেটের দরজার নিচ দিয়ে ঢুকে ৩ স্বর্ণের দোকানে চুরি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টয়লেটের দরজার নিচ দিয়ে ঢুকে ৩ স্বর্ণের দোকানে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে
দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করে চক্রটি।

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশধারী দুই যুবক মার্কেটের টয়লেটের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ এই তিন দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ ও রূপার গহনা নিয়ে একই পথে বেরিয়ে যায়। তিন ব্যবসায়ীর দাবি, চুরির ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT