1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অপসোনিনের চাকরিহারা ৪৪৪ জন অন্যদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

অপসোনিনের চাকরিহারা ৪৪৪ জন অন্যদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি || বরিশালে অপসোনিন ফার্মাসিটিক্যালসের স্টোরিপ্যাক বিভাগের চাকরিহারা ৪৪৪ শ্রমিক বহিরাগতদের সঙ্গ নিয়ে অন্যদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনায় অপসোনিন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার সরকার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, শ্রম আইন মেনে অপসোনিনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ শ্রমিককে অবসান দেওয়া হয়েছে। এর মধ্যে, ৫০ ভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন। কিন্তু, তবু চাকরিহারা শ্রমিকরা বহিরাগতদের সঙ্গ নিয়ে কারখানার অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছেন। এতে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। যেহেতু ডেঙ্গুর বিস্তার বেড়েছে, তাই উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দেবে।

চাকরিচ্যুত শ্রমিকরা জানান, চাকরি পুনর্বহালের দাবিতে গত ১৮ দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে আসছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। কাজে যোগ দিতে আসা শ্রমিকরা জানান, সকালে কারখানায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় যাদের চাকরি আছে তারা যেন কাজের সুযোগ পায়, সেই দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT