1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শীতকালে জলপাই কেন খাবেন? - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শীতকালে জলপাই কেন খাবেন?

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে
ছবি: প্রতীকী

স্বাস্থ্য ডেস্ক || শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অনেকে হাড়ের ব্যথায় ভুগতে শুরু করেন। এই সময়ে খাবারে জলপাই যোগ করে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কারণ জলপাইতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিভিন্ন উপকারে অবদান রাখতে পারে, যেমন কোলেস্টেরল এবং রক্তচাপ কমানো।

জলপাই সরাসরি, সালাদ, আচার, সস বা টক রান্না করে খাওয়া যায়। এ ছাড়া জলপাইয়ের তেল সালাদ ড্রেসিং বা রান্নায় ব্যবহার করা যায়। প্রক্রিয়াজাত জলপাই যেমন আচার পরিমিত পরিমাণে খেতে পারেন।

জলপাই ক্যান্সার এবং হাড়ের ক্ষয়ের ঝুঁকি কমাতে পারে। এছাড়াও জলপাইয়ের নানা উপকারিতা রয়েছে।

এক. জলপাই ভিটামিনেন একটি ভালো উৎস। এতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট এবং ভিটামিন-ই। যা কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

দুই. হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে গেলে হার্টএ্যটাক করার সম্ভাবনা বাড়ে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।

তিন. জলপাই আয়রনের ভালো উৎস, আয়রন আমাদের শরীরের রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই অনন্য।

চার. জল পাইয়ে থাকা খাদ্যআঁশ পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

তথ্যসূত্র: হেলথলাইন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT