1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তফসিলের পর আবেদন করলেও ভোটার হতে পারবেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

তফসিলের পর আবেদন করলেও ভোটার হতে পারবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে
সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

নিজস্ব প্রতিবেদক || নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে যে কেউ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আমার জানা অনুযায়ী, তারেক রহমান এখনো ভোটার নন। তবে, কমিশন চাইলে তফসিলের পর আবেদন সাপেক্ষে তাকে ভোটার বানানো সম্ভব। তারেক রহমানের মতো অন্যরাও কি তফসিলের পর ভোটার হতে পারবেন, এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কেবল তারেক রহমানই নন, আবেদন করলে যে কেউই হতে পারেন। এ বিষয়ে কমিশনের নিজস্ব বিধানও আছে।

আখতার আহমেদ আরো জানান, তফসিল ঘোষণার পর কমিশন চাইলে আবেদন বিবেচনা করে প্রার্থী হওয়ার সুযোগও দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT