1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীদের কর্মবিরতি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীদের কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি || নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা সহকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীরা জানান, গত ২৬ বছরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক নরোত্তম মন্ডল, শেখ রায়হান, ফয়সাল হোসাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী স্মৃতি রানী আশ্চার্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT