1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মুন্সীগঞ্জে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মুন্সীগঞ্জে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি || ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা স্কয়ার মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ। গ্রেপ্তার ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল হোয়াইকং গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ওসি আনোয়ার আলম আজাদ জানান, ইয়াবার বড় চালান টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছে— এমন খবর পেয়ে পুলিশ গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় অবস্থান নেয়। রাত ৩টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী কালো রঙের নোহা স্কয়ার মাইক্রোবাস তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

ইব্রাহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT