1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি || শেরপুরের ঝিনাইগাতীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার ভবানীখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাগর মিয়া (১৪)। সে ভবানীখিলা গ্রামের নেদম মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে, মা বাড়িতে না থাকায় সাগর রাইস কুকারে ভাত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় জলিল মিয়া বলেছেন, আমরা চিল্লাচিল্লি শুইনা বাড়িতে গিয়া দেখি, পুলাডা পইড়া আছে। পরে হাসপাতালে পাঠানো হইছে। হাতটার আঙুলে কারেন্ট ধইরা পুইড়া গেছে। পরে শুনলাম হাসপাতালে যাবার আগেই মইরা গেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেছেন, বৈদ্যুতিক শকে সাগরের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT