1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এই মুহূর্তে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান দরকার: নুর - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

এই মুহূর্তে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান দরকার: নুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নিজস্ব প্রতিবেদক || গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “এই মুহূর্তে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান দরকার।”

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে একটি সংগঠিত চক্র কাজ করছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও সন্ত্রাসী অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি সীমান্তে কঠোর নজরদারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান দরকার। জুলাই আন্দোলনের যারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তারাই এখন সবচেয়ে বেশি অনিরাপদ। অথচ যারা আন্দোলনে ছিলেন না, তারাই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।”

নুরুল হক নুর বলেন, “জুলাই আন্দোলনের পর একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটছে। চট্টগ্রামে সংসদ সদস্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়া, আল রাজী কমপ্লেক্সে হামলা, স্বর্ণ ও ব্যাংক ডাকাতির মতো ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হয়নি। এসব ঘটনায় সরকারের কঠোর অবস্থানের অভাবই আজকের পরিস্থিতির জন্য দায়ী। জুলাই আন্দোলনের মামলার আসামিরা এবং শীর্ষ সন্ত্রাসীরা সহজেই জামিন পাচ্ছে, এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আদালত ও রাষ্ট্রীয় ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে।”

তিনি আরো বলেন, “প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে কোনো অগ্রগতি হয়নি। ওসমান হাদি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পরও অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন। হাদি এখন হাসপাতালে শয্যাশায়ী। চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “হামলার সময় পুলিশ সদস্যরা কাছাকাছি থাকলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেয়নি। এ ধরনের ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা সরকারকে দিতে হবে। ওসমান হাদির ওপর আঘাত মানে জুলাইয়ের ওপর আঘাত। আজ যদি আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। কার্যকর পদক্ষেপ না নিলে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান নির্ধারণে বাধ্য হবে। তবে আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের পথ খুঁজে বের করার যাবে।”

নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, “দেশে অনিরাপত্তা ও রাজনৈতিক বিভাজনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি আহ্বান জানাই যে, ক্ষমতার ভাগ-বাটোয়ারা নয় বরং জুলাইয়ের ঐক্য রক্ষাই এখন সবচেয়ে জরুরি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT