1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক ১ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে
শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এই মোটরসাইকেলটি ব্যবহার করা হয় জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নিজস্ব প্রতিবেদক || ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মোটরসাইকেলের মালিক সন্দেহে মো. আব্দুল হান্নান (৪৩) নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব-২ আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করেছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর মাধ্যমে যাচাই করে আব্দুল হান্নানের নাম পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন। তবে, হামলায় তিনি সরাসরি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT