1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৪ ককটেল উদ্ধার - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৪ ককটেল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি || গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেল-সদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী। থানায় খবর দিলে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে র‍্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে নিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘‘উদ্ধার করা ৪টি বস্তু ককটেল। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT