1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারী কয়েকজন শনাক্ত, গ্রেপ্তার করা হবে : সচিবালয়ে ধর্ম উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগকারী কয়েকজন শনাক্ত, গ্রেপ্তার করা হবে : সচিবালয়ে ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক || অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগে জড়িতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

রবিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক পোশাক শ্রমিককে দলবদ্ধভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি।

মব জাস্টিস নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সব জায়গায় আগাম পুলিশ মোতায়েন করা বাস্তবসম্মত নয়। কোথায় কখন হামলা হবে, তা অনেক সময় আগেই জানা সম্ভব হয় না। তবে, সরকার ধারাবাহিকভাবে এ ধরনের সহিংসতা নিরুৎসাহিত করছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে তিনি বলেন, সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগ কখনোই গ্রহণযোগ্য নয়। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, সার্বিকভাবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আসন্ন নির্বাচন যথাসময়ে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করা সম্ভব হবে।

একই রাতে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। একযোগে হামলার পরিকল্পনা আগেভাগে জানা সব সময় সম্ভব হয় না।

সরকারি মদদে হামলা হচ্ছে, এমন অভিযোগ নাকচ করে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার স্থিতিশীলতা চায়। আইনশৃঙ্খলার অবনতি হলে সেটি সরকারের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। সরকার কখনোই এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় না।

বিদেশ থেকে উস্কানি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্য নিয়ন্ত্রণ সরকারের একক ক্ষমতার মধ্যে পড়ে না। এসব বিষয় সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT