1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে
ছবি: প্রতীকী

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর হাতিরঝিল এলাকার ওয়ারলেস মোড়ে খাদ্য বিষক্রিয়ায় আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শিশুদুটি হলো- ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী এবং তার ছোট ভাই ১ বছর বয়সী ইলহাম চৌধুরী। আফরিদা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানার এস আই সুমন মিয়া জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে পরিবারের সবাই একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে প্রথমে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ছোট ভাইটিও বমি করতে শুরু করে এবং দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী এবং মা সাইদা জাকাওয়াত আরাও ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে তারা বর্তমানে সুস্থ আছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি খাদ্যে বিষক্রিয়ার কারণেই ঘটেছে। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। সেই উপলক্ষে পরিবারটি বাইরে কোনো রেস্টুরেন্টে খাবার খেয়েছিল কি না বা বাসায় তৈরি খাবারে কোনো সমস্যা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে জানান এস আই সুমন মিয়া।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT