1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) স্বাগত জানিয়েছে।ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিবিএর পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক বিবৃতিতে তারেক রহমানকে স্বাগত জানান।

ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সাইফুল ইসলাম বিবৃতিতে বলেন, “দীর্ঘ প্রায় ১৭ বছর পর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন— এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের মুহূর্ত। তার এই প্রত্যাবর্তনে আমরা গভীরভাবে আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি, তার উপস্থিতিতে দেশ ও দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং একইসঙ্গে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জের মুখে থাকা দেশের পুঁজিবাজার পুনরুজ্জীবিত হয়ে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। ডিবিএর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই।”

“একই সঙ্গে আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি তাঁর যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি,” বিবৃতিতে বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT