1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যারা এ দেশকে ভালোবাসে না, তারা চক্রান্ত করছে: মিয়া নুরুদ্দিন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যারা এ দেশকে ভালোবাসে না, তারা চক্রান্ত করছে: মিয়া নুরুদ্দিন

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শরীয়তপুর-৩ আসনের মনোনয়নপত্র জমা দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শরীয়তপুর প্রতিনিধি || যারা এ দেশকে ভালোবাসে না, যারা এ দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে নিতে চায়; তারা চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “আমরা জনগণকে বলতে চাই, চক্রান্তকারীরা চক্রান্ত করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, এটাই হতে যাচ্ছে।”

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। পুরো দেশবাসীকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করা হয়েছিল। আজকের এইদিনে যারা নতুন ভোটার হয়েছেন, যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের সবার মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT