1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে
এ সময় বিক্ষোভকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

বরিশাল প্রতিনিধি || ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশালের ছাত্র-জনতা।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল নিয়ে এসে বরিশাল নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন তারা। এতে বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল ৪টা ১৫ মিনিটে সড়কটি অবরুদ্ধ ছিল।

এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’সহ নানা স্লোগান দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, ‘‘হাদি বাংলার সাধারণের মাঝে অনন্য সাধারণ। তার হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের অবরোধ শুধু আজকের জন্য না, বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। দ্রুত বিচার নিশ্চিত করার জন্য যত দূর যাওয়া দরকার তত দূর যেতে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ ও বরিশালবাসী প্রস্তুত ইনশাআল্লাহ।’’

আন্দোলনকারী মহসিন উদ্দিন বলেন, ‘‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি অনতিবিলম্বে হত্যাকারী ও হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবেই।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT