1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৫ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে আটক ভারত ফেরত নারী ও পুরুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দালালের মাধ্যমে অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি সীমান্ত থেকে নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিষন বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ১৬ বিজিবির অধীনস্থ বিভিষন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১-আর হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবির টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দূরে গ্রামের হায়দার সরদার (২৩)।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতরা ভারতের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ফিরছিলেন। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব প্রকার চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ও সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT