1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সবাই গানম্যান চে‌য়ে‌ছে, এ জন্য আমিও গানম্যান চে‌য়ে‌ছি : হিরো আলম - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সবাই গানম্যান চে‌য়ে‌ছে, এ জন্য আমিও গানম্যান চে‌য়ে‌ছি : হিরো আলম

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে
বগুড়া-৪ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি || আলো‌চিত কন‌টেন্ট ক্রিয়েটর আশরাফুল হো‌সেন আলম ওর‌ফে হি‌রো আলম বলেছেন, “সুষ্ঠু নির্বাচন হ‌বে কিনা জা‌নি না। কারণ যারা প্রার্থী হ‌য়ে‌ছেন তারা আত‌ঙ্কে র‌য়ে‌ছেন। তারা প্রত্যেকেই গানম্যান চা‌চ্ছেন। সবাই গানম্যান চে‌য়ে‌ছে, এ জন্য আমিও গানম্যান চে‌য়ে‌ছি। এখন পর্যন্ত ভো‌টের প‌রি‌বেশ সুষ্ঠু দেখা যা‌চ্ছে, ত‌বে ভোটের মা‌ঠে কি হ‌বে জা‌নি না।”

সোমবার (২৯‌ ডি‌সেম্বর) দুপুর ১২টার দিকে জেলা রিটা‌র্নিং কর্মকর্তার কার্যালয় থে‌কে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র উত্তোলনের আগে তিনি এ কথা বলেন। ‘আম জনতার দল’ থে‌কে প্রজাপ‌তি প্রতীক নি‌য়ে ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রেন হিরো আলম। বি‌কে‌ল ৪টার ম‌ধ্যে ম‌নোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।

হি‌রো আলম সাংবা‌দিক‌দের জানান, সবার সঙ্গে কথা ব‌লে তি‌নি আম জনতার দল থে‌কে প্রজাপ‌তি প্রতীক নি‌য়ে নির্বাচ‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। এ জন্য তি‌নি ম‌নোনয়নপত্র সংগ্রহ কর‌লেন।

আলোচিত এই কন‌টেন্ট ক্রিয়েটর বলেন, “এর আগে বগুড়া-৬ (সদর) আসন থে‌কে নির্বাচন ক‌রে‌ছিলাম, তা‌রেক রহমান ভাইকে সম্মান জা‌নি‌য়ে এই আসন থে‌কে নির্বাচন কর‌ছি না। অ‌নেকেই আমা‌কে এই আস‌নে প্রার্থী হ‌তে উস্কা‌নি দি‌য়ে‌ছি‌ল। আমি কা‌রো কথা শুনি‌নি।”

হিরো আলম ২০২৩ সা‌লের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন। একই বছরের ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT