1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কনকনে শীতে স্থবির দিনাজপুর - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কনকনে শীতে স্থবির দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে
হাড়কাঁপানো শীত থেকে রক্ষা পেতে কাঠে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন শ্রমজীবীরা।

দিনাজপুর প্রতিনিধি || উত্তরের জনপদ দিনাজপুরে শীতের তীব্রতা দিনদিন বাড়ছে। হাড়কাঁপানো ঠান্ডা আর কনকনে শীতল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ, খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল ও অসহায় মানুষ।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করে আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা ক্রমেই কমছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ভোরের অন্ধকারে কাজের সন্ধানে বের হলেও রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরদের খড়কুটো এবং কাঠে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT