1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাভারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাভারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে রবিবার ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি মোড় এলাকায় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালান।

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বিক্রির নথিতে মূল্য না থাকা ও ক্রয় নথি সংগ্রহ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি মোড় এলাকায় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নরে বাগবাড়ি মোড় এলাকার ‘গ্রীন টাউন এল পি গ্যাস’ নামে একটি ডিপোতে বিক্রির চালানে গ্যাসের মূল্য না থাকায় এবং বিভিন্ন অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভাই ভাই বাদ্রাস নামে এক খুচরা বিক্রেতার ক্রয় ও বিক্রয় ভাউচার না থাকায় এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে এসে সত্যতা মিলেছে। পরে ‘গ্রীন টাউন এল পি গ্যাস’ নামে একটি ডিপোতে অভিযান চালিয়ে ৫০ হাজার ও ভাই ভাই বাদ্রাস নামে এক খুচরা বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

অভিযানের সময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT