1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ৫ শিক্ষার্থী আটক - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ৫ শিক্ষার্থী আটক

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে
সিটি ইউনিভাসির্টির পাাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি || সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী করায় সিটি ইউনিভাসির্টির পাাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিম ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভাসির্টির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, “শনিবার দিবাগত রাতে সিটি ইউনিভাসির্টির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করে। পরে রবিবার সকালে সিটি ইউনিভাসিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপরে দুপুরে সাভারের বিরুলিয়ার ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT