1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সোনামসজিদে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সোনামসজিদে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে
সোনামসজিদে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় ট্রাকের চাপায় আব্দুল কাদের (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকালে বন্দর সংলগ্ন বালিয়াদীঘী মধ্যবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত আব্দুল কাদের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘী গ্রামের কালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র, আজ রবিবার সকালে আব্দুল কাদের রাস্তা পার হচ্ছিলেন। এসময় পাথর খালাস করে ভারতগামী একটি খালি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পাথরবাহী ট্রাকটি পণ্য নামিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাক ও চালকের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT