1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরে আত্রাই নদীতে মিলল ২ জনের লাশ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দিনাজপুরে আত্রাই নদীতে মিলল ২ জনের লাশ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে
লাশ উদ্ধারের ঘটনায় আত্রাই নদীর তীরে ভিড় করেন এলাকাবাসী।

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, মারা যাওয়াদের মধ্যে একজনের বয়স ২৪ থেকে ২৫ বছর এবং অন্যজনের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আজ সকাল ১০টার পর আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের একজনের বয়স ২৪ থেকে ২৫, এবং অন্যজনের বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT