1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গণভোটে ‘হ্যাঁ’ ছাড়া সংস্কারের বিকল্প নেই: সারজিস আলম - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গণভোটে ‘হ্যাঁ’ ছাড়া সংস্কারের বিকল্প নেই: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি || জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ৭১ থাকবে না, এমন কথা যারা বলে, তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা ষষ্ঠ দিনের মতো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনি প্রচার ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রচারকালে স্থানীয় মানুষের নানা সমস্যার কথা শোনেন সারজিস আলম এবং সেগুলো সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে, তারা বাংলাদেশে আবারো স্বৈরাচার কায়েম করতে চায়। তবে এ দেশে নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “এক হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। মানুষ সংস্কার ও পরিবর্তন চেয়েছিল বলেই এই ত্যাগ। সেই সংস্কার বাস্তবায়ন হবে জুলাই সনদের মাধ্যমে, আর জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ গণভোটে ‘হ্যাঁ’ ভোট।”

সারজিস বলেন, “যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই গণভোট বাস্তবায়ন ঠেকাতে চাইবে। কিন্তু বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য আনতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি প্রতীকের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT