1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য: জামায়াত নেতাকে অব্যাহতি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য: জামায়াত নেতাকে অব্যাহতি

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে
বাঁয়ে- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান, ডানে- সকল পদ থেকে অব্যাহতি প্রদানের চিঠি।

বরগুনা প্রতিনিধি || ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা জামায়াত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর আমির মুহিব্বুল্লাহ হারুন স্বাক্ষরিত এক চিঠিতে জেলার পদ থেকে অব্যাহতির পাশাপাশি তার রোকন পদ স্থগিত করা হয়।

অব্যাহতি দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। এছাড়াও তার এমন বক্তব্যের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় জামায়াতে ইসলামীর বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের একটি নির্বাচনি সভায় ডাকসু ‘মাদকের আড্ডাখানা’ ও ‘বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন শামীম আহসান।

অব্যাহতির বিষয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন রাইজিংবিডিকে বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের হাইকমান্ডের নির্দেশে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে জেলা জামায়াতে ইসলামীর পদ এবং রোকন পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT