1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে বিএনপির হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টাঙ্গাইলে বিএনপির হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইল-৫ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদের সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন।

সেসময় জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের উপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহসান হাবিব মাসুদ বলেন, “এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ আমাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।”

এসময় তিনি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, “নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম;

এবি পার্টির জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবির, ছাত্রমজলিশ, ছাত্রশক্তিসহ অন্যান্য দলের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT