1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রচলিত নিয়মে দেশ চালাতে আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেননি: চরমোনাই পীর - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রচলিত নিয়মে দেশ চালাতে আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেননি: চরমোনাই পীর

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি || ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘৫ আগস্টের পর দেশের মানুষের ন্যায়বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু, ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিষ্কারভাবে বলেছে, তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয়, তাহলে এই জীবনগুলো দেওয়ার কি দরকার ছিল। প্রচলিত নিয়মে দেশ চালাতে আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেননি।’’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘‘গত ৫৪ বছর ধরে যে নীতি, আদর্শে দেশ চলছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়ন হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি।’’

এ সময় কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর বখত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT