1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহী-৩: প্রার্থিতা ফিরে পেলেন হাবিবা বেগম - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাজশাহী-৩: প্রার্থিতা ফিরে পেলেন হাবিবা বেগম

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে
রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম।

রাজশাহী প্রতিনিধি || রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম। হাইকোর্টের নির্দেশে মনোনয়ন ফিরে পান তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবা বেগমকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি রাজশাহী-৩ আসনে নির্বাচনি প্রচার শুরু করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রাজশাহী জেলা প্রশাসকের মুখপাত্র শাহরিয়ার ইসলাম নাফিস।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশে রাজশাহী-৩ আসনের প্রার্থী হাবিবা বেগমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। প্রতীক বরাদ্দের আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এখন ৭ জন প্রার্থী নির্বাচন করছেন। তাছাড়া, রাজশাহীর ৬টি আসনের কোনোটিতেই নারী প্রার্থী ছিল না। হাবিবা বেগম মনোনয়ন ফিরে পাওয়ায় রাজশাহী জেলায় তিনিই একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটে লড়বেন।

হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের সিংহমারা গ্রামের মাসুদ রানার স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT