1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে
জেলা শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে শোভাযাত্রা করা হয়।

নাটোর প্রতিনিধি || নাটোর-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইউনুস আলীর পক্ষে মহিলা জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মহিলা জমায়াতের শোভাযাত্রায় বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী ও জবাইদা কাকন লিপি প্রমুখ।

বক্তারা বলেন, ‘‘নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ।’’

তারা আরো বলেন, ‘‘ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল, আছে ও থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে।’’

শোভাযাত্রা থেকে মা-বোনদের সকল ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT