1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার বার্তা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার বার্তা

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুকে সতর্ক বার্তাটি প্রকাশ করা হয়েছে।

বার্তায় বলা হয়, ওসমান হাদির জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারি যানজটের আশঙ্কা আছে।”

এতে বলা হয়,‍ “যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে— শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।”

শুক্রবার সন্ধ্যায় ঢাকা পৌঁছায় ওসমান হাদির মরদেহ। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তার মদেহের কফিন রাখা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT