1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে ব্যারিস্টার আনিসের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চট্টগ্রামে ব্যারিস্টার আনিসের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম প্রতিনিধি || জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে হাটহাজারী উপজেলার গুমানমর্দন গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ব্যারিস্টার আনিসের পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ৫০/৬০ জনের একটি দল হাতে লাঠিসোটা নিয়ে ব্যারিস্টার আনিসের বাড়িতে ভাঙচুর করে।

তারা বাড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকার পুড়ে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘‘ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT