1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিনের দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে ফের ঝগড়া শুরু হলে তা থামাতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয়ের হাতে ধারালো দা ছিল। ঝগড়ার একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে তা জান্নাত হোসেনের শরীরে আঘাত হানে। স্থানীয়রা আহতাবস্থায় জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, ‘‘জান্নাত হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’’

গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT