1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাড়ে ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাড়ে ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়। গত সাত দিনে এ অভিযানে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শাহবাগে জড়ো হয়ে হাদির স্মরণে শোক প্রকাশ করেন। পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা স্লোগান, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে হাদির সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT