1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ ডিসেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

শনিবার (২৭ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৬ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের ১২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৫ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৯ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ২৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৮ কোটি ২৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯ লাখ টাকা, রহিমা ফুডের ৭ কোটি ৯৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ৭ কোটি ২৩ লাখ টাকা, ফাইন ফুডসের ৭ কোটি ৩ লাখ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT