1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জিয়ার মাজারে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জিয়ার মাজারে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে
জিয়ার মাজারে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক || সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুতে শোকাহত দেশ। তার মৃত্যুর খবর শুনে দেশের বিভিন্ন জেলা থেকে দলের নেতাকর্মীরা সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ভিড় করেন। সেখানে নেতাকর্মীদের কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জিয়া উদ্যানে গিয়ে দেখা যায়, নেতাকর্মীরা একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করছেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষদেরকে কাঁদতে দেখা যায়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি পলাশ খান দৈনিক প্রথম ডাককে বলেন, “তিনি ছিলেন বাংলাদেশের বাতিঘর।তার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বাংলাদেশের স্বার্থে কখনো আপস করেনি। তাই তাকে আপসহীন নেত্রী বলা হয়। তিনি নেতাকর্মীদের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন। ভালোবেসে কাছে টেনে নিতেন। আমি যখন তার মৃত্যুর খবর শুনতে পাই, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার কান্নায় পরিবারের সবাই ভয় পেয়ে গিয়েছিল।আজ বাংলাদেশ সত্যিকারের মা হারাল।”

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সাইফুল হোসেন জিসান দৈনিক প্রথম ডাককে বলেন, “বেগম জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। তাকে শত নির্যাতন করেও এই দেশ থেকে বিতাড়িত করতে পারেনি হাসিনা। তিনি এই দেশ ও এই দেশের মানুষকে ভালোবেসেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য দোয়া করি মহান আল্লাহতালা তাকে যেন জান্নাতবাসী করেন।”

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT