1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুমিল্লায় সাবেক পুলিশ কমিশনারের ছেলের লাশ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুমিল্লায় সাবেক পুলিশ কমিশনারের ছেলের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে
কোতয়ালী মডেল থানা, কুমিল্লা (ফাইল ফটো)

কুমিল্লা প্রতিনিধি || কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার পালপাড়া রেলক্রসিং এলাকা থেকে উদ্ধার হয়েছে জামশেদ ভূইয়া (৩৫) নামে এক যুবকের লাশ। নিখোঁজের একদিন পর রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া জামশেদ নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং পুলিশের সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।

এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকেই জামশেদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন তার সন্ধান পেতে। গতকাল রবিবার তার মরদেহ উদ্ধারের খবর জানাজানি হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, নিহতের বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। হত্যাসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT