1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফেসবুকে আখতার হোসেন : ‌‘আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া’ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ফেসবুকে আখতার হোসেন : ‌‘আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া।”

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে শোক জানিয়ে তিনি এ কথা বলেন।

ফেসবুকে আখতার হোসেন লিখেছেন, “বেগম খালেদা জিয়া আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।”

তিনি বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে অমানবিক জুলুম সত্ত্বেও যে ইস্পাত কঠিন দৃঢ় নেতৃত্বে তিনি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম জারি রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। জুলুমের কালে অটল নেতৃত্বই তার বর্ণনা। এ জাতি তার পিছপা না হওয়ার মানসিকতা আর আপস না করার শপথ জেনেছিল জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে পথ হারায়নি। প্রথমত তিনি বাংলাদেশের, শেষত তিনি বাংলাদেশের থেকে গেলেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT