1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন স্থগিত ২, বাতিল ১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন স্থগিত ২, বাতিল ১

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় উচ্চ আদালত থেকে খালাস সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এছাড়া, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নও স্থগিত করা হয়।

অন্যদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ এবং জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমানসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। হাইকোর্ট খুললেই যাচাই-বাছাই প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকবে না।

প্রসঙ্গত, সাতক্ষীরার ৪টি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT