1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি || চায়ের রাজ্য মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। বয়ে যাচ্ছে উওরের শীতল হাওয়া। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় এই জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলার রামনগরের লেবু ব‍্যবসায়ী ছুরুক আহমদ বলেন, “চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে তীব্র শীত নেমেছে। ঠান্ডার কারণে হাতে-পায়ে কাঁপন শুরু হয়। বয়স্কদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কোনো কোনো দিন সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ।”

মৌলভীবাজার সদর উপজেলার পূর্বসিং গ্রামের মোস্তফা মিয়া বলেন, “শীতে আমাদের বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

মৌলভীবাজার শহরের শিক্ষক জাবিদুর রহমান বলেন, “শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাইরে গেলে হাত-পা মনে হয় জমে যাচ্ছে।”

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান বলেন, “আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সামনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT