1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনায় বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পাবনায় বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে
খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় একটি পরিবার

পাবনা প্রতিনিধি || পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেক স্থানে খড়কুটোয় আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে তাদের।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, রবিবার (৪ জানুয়ারি) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার পাবনায় ছিল এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও শীত কমছে না। ছিন্নমূল আর দরিদ্র্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

শীতের কারণে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে অর্ধ শতাধিক রোগী নিউমোনিয়া ও ডাইরিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি। হাসপাতালের হিসাব রক্ষক সোহেল রানা এ তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT