1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন। সফর শেষে সেখান থেকে তিনি রংপুর যাবেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের ২০ জানুয়ারি নাগাদ সিলেট সফরের সম্ভাবনাও রয়েছে তার।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। বগুড়ার সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসাবে ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন।

এছাড়া, ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT