1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাবি শিক্ষার্থী আহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাবি শিক্ষার্থী আহত

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে
ফাইল ফটো

ঢামেক প্রতিনিধি || ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনির সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৌরি চক্রবর্তী (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৌরি চক্রবর্তী চট্টগ্রাম থেকে সুবর্ণ ট্রেনে ঢাকায় আসেন। এরপর খিলগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে শাহজাহানপুর রেলওয়ে কলোনির সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করে। পরে তার কাছ থেকে এক হাজার টাকা ও বিশ্ববিদ্যালয়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মৌরি চক্রবর্তীর বাড়ি চট্টগ্রামের টাইগারপাস এলাকায়। বর্তমানে তিনি ঢাকার খিলগাঁও এলাকায় ভাড়া থাকেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য জানিয়ে বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT