1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ায় জামায়াত আমিরের সমাবেশ শুরু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুষ্টিয়ায় জামায়াত আমিরের সমাবেশ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে
কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের একাংশ।

কুষ্টিয়া প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই নির্বাচনি জনসভা শুরু হয়েছে। জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

জামায়াত সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পুলিশ লাইন্সে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। বক্তব্য শেষে জামায়াত আমির পুনরায় হেলিকপ্টারে মেহেরপুরের নির্বাচনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। মেহেরপুরের সভা শেষে তিনি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT