1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্বর্ণের ভরি ৩ লাখ ছুঁই ছুঁই, একদিনের ব্যবধানে বাড়ল ১৬২১৩ টাকা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

স্বর্ণের ভরি ৩ লাখ ছুঁই ছুঁই, একদিনের ব্যবধানে বাড়ল ১৬২১৩ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক || বিশ্ব বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। তার প্রভাবে দেশেও একদিনের ব্যবধানে সোনার দাম ভরিতে ১৬ হাজার ২১৩ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। পাশাপাশি রুপার দামও বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালেই বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা অতিক্রম করেছে। গতকাল প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৯ হাজার টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই দাম আজ সকাল সোয়া ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটকম ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২৪০ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৮৬ হাজার ১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT