1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘণ্টায়ও মেলেনি খোঁজ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে
আন্ধারমানিক নদীতে নুরুল ইসলামের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

পটুয়াখালী প্রতিনিধি || পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভিড় করেছে তার স্বজনসহ স্থানীয় হাজারো মানুষ।

নিখোঁজ নুরুল ইসলাম পৌর শহরের আবহাওয়া সতর্কীকরণ অফিস সংলগ্ন ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পথে পথে রূপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিখোঁজ নুরুল ইসলামের কন্যা রুপা বলেন, “শুক্রবার দুপুরে আমার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিল। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটো চালককে আটক করে। সেসময় তারা বাবাকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। সেসময় আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। গতকাল বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।”

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির বলেন, “সাংবাদিকদের মাধ্যমেই আমরা বিষয়টি জেনেছি। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।”

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, “শুক্রবার বিকাল থেকেই আমাদের ডুবুরি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত আন্ধারমানিক নদীর বিভিন্ন পয়েন্টে আমাদের অভিযান চলবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT