1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। তবে ঠিক কী কারণে তারা যাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির প্রতিনিধিদল ইসিতে যাবে।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুসফিক উস সালেহীন জানান, বিকেল ৪টায় নির্বাচন কমিশনে উপস্থিত হবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন, দলীয় নিবন্ধন বা নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করতে পারে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT