1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্বামী-শাশুড়ির নির্যাতনে গর্ভপাতের অভিযোগ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

স্বামী-শাশুড়ির নির্যাতনে গর্ভপাতের অভিযোগ

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
মারা যাওয়া সন্তানকে কোলে নিয়ে আহজারি করছেন মা কাকলী। ইনসেট: মারা যাওয়া শিশু

যশোর প্রতিনিধি || যশোরের চৌগাছায় মারধর ও দুই দিন না খাইয়ে রাখায় এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্নি গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্র জানায়, কাকলী (১৬) নামে এক নারীকে প্রায় দুই সপ্তাহ আগে মারধর করেন স্বামী রানা (১৯)। এরপর শাশুড়ি রেহেনা গৃহবধূকে দুই দিন না খাইয়ে রাখেন। পেটে তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা কাকলীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত সন্তান জন্ম দেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহসান মিজান রুমি জানান, অতিরিক্ত আঘাত পাওয়ার কারণেই বাচ্চাটি মারা গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। বিষয়টিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” কাকলির পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান ওসি আনোয়ার হোসেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT